,

বেনজেমার জোড়া গোলে টানা তৃতীয়বার ফাইনালে রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : করিম বেনজেমার জোড়া গোলে টানা তৃতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালে ফিরতি লেগের ম্যাচে বায়ার্নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জিনেদিন জিদানের শিষ্যরা। প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল রিয়াল। তাই দুই লেগ মিলে ৪-৩ গোলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে তারা।

ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নামা বায়ার্নের সূচনাটা সেভাবেই হয়েছিল। মাত্র তিন মিনিটের মধ্যে ছয় গজ দূর থেকে জসুয়া কিমরিচ বায়ার্নের পক্ষে প্রথম গোলটি করেন। ৮ মিনিটের ব্যবধানে বাঁ দিক থেকে মার্সেলোর ক্রস থেকে হেডের সাহায্যে করিম বেনজেমা খেলায় সমতা ফেরান।

এই সমতা নিয়েই প্রথমার্ধ শেষ করে দু’দল। তবে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে করিম বেনজেমা আরেক গোল করে রিয়াল এগিয়ে যায়। রিয়ালে খেলা সাবেক ফুটবলার হামেস রদ্রিগেজ গোল করে বায়ার্নকে সমতায় ফেরান। সেই সমতা নিয়েই ম্যাচ শেষ হয়। তবে এতেও লাভ হয়নি। কারণ প্রথম লেগে ২-১ গোলে জয়ের সুবাদে পাঁচ মৌসুমের মধ্যে চতুর্থবারের মতো ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর