,

তাদের ‘পাপ কাহিনি’

news-image

বিনোদন প্রতিবেদক : একঝাঁক অভিনেতা-অভিনেত্রী নিয়ে শুরু হলো নতুন ছবি ‘পাপ কাহিনি’র শুটিং। অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয় পরিচালিত তৃতীয় ছবিটির শুটিং শুরু হয়েছে বুধবার সকালে।

এতে অংশ নিয়েছেন শহীদুজ্জামান সেলিম, মডেল-অভিনেতা ইমন, সোহানা সাবা, বিপাশা কবির, তমা মির্জাসহ অনেকে। তবে শিডিউল না মেলায় প্রথম লটের শুটিং-এ অংশ নিতে পারছেন না এই ছবির নায়ক আনিসুর রহমান মিলন।

ছবির গল্পটি মিডিয়ার দুই সেলিব্রেটি বোনকে নিয়ে। কোনো এক কারণে দুই বোনের এক বোন নিখোঁজ হয়ে যায়। আর এই রহস্য বের করার দায়িত্ব পড়ে ডিবি অফিসারের চরিত্রে অভিনয় করা মিলনের কাঁধে। সেখান থেকেই গল্পটি ভিন্নদিকে মোড় নেয়। একের পর এক রহস্য ভেদ করে এগিয়ে যান মিলন।

জানা গেছে, ছবিতে মিডিয়ার অনেক বিষয় তুলে ধরা হবে। এরই মধ্যে ‘পাপ কাহিনি’ ছবিটি নিয়ে শোবিজে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সেলিব্রেটি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে ব্যাপক আলোচনায় আসা জয়ের কাছে দর্শকদের প্রত্যাশার পাল্লা বেশ ভারী।

‘পাপ কাহিনি’ ছবির অভিনেতা-অভনেত্রীদের সঙ্গেও কথা বলে জানা গেছে, তারাও ছবিটি নিয়ে বেশ আশাবাদী। একটি ভালো ছবি উপহার দেয়ার জন্য তাদের দিক থেকে আন্তরিকতার কোনো কমতি থাকবে না বলে জানিয়েছেন একাধিক অভিনয় শিল্পী। বিশেষ করে ছবিটির গল্পের বেশ জোর রয়েছে বলে জানান তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর