,

উত্তর মেরুর বরফে ট্রাম্পের মুখ খোদাই করবেন আন্দোলনকারীরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ এঁকে দেয়া হবে উত্তর মেরুর বরফে। এজন্য পরিবেশবাদী একটি গ্রুপ অর্থ সংগ্রহ করছে। এরই মধ্যে তাদের তহবিলে অর্ধমিলিয়ন ডলার যোগ হয়েছে। খবর ইন্ডিপেনডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই পরিবেশের প্রতি অত্যন্ত অনমনীয় মনোভাব পোষণ করেন। আর তার বেশ কিছু সিদ্ধান্তের কারণে বিশ্বের পরিবেশ বিপন্ন হয়ে পড়ছে। সম্প্রতি পরিবেশবাদীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরুদ্ধে এই অভিনব প্রতিবাদের আয়োজন করেছে।

ফিনিস গ্রুপটি এ কাজের নাম দিয়েছে ‘প্রজেক্ট ট্রাম্পমোর’। এ প্রকল্পের আওতায় ট্রাম্পের মুখের ছবি খোদাই করা হবে ১১৫ ফুট উঁচু একটি বরফখণ্ডে।

আন্দোলনকারীরা জানান, পরিবেশের ওপর সাম্প্রতিক মানুষের অযাচিত কর্মকাণ্ডের প্রভাব যেভাবে পড়ছে তাতে শীঘ্রই বরফখণ্ডটি গলে যাবে। আর এটি দেখে পরিবেশের ওপর সাম্প্রতিক পড়া বিরূপ প্রতিক্রিয়া এবং সমুদ্রের বরফ গলে যাওয়ার বিষয়টি নিয়ে সচেতনতা তৈরি হবে।

উল্লেখ্য, বর্তমানে সারা বিশ্বের শিল্পকারখানা ও যানবাহন থেকে কার্বন ডাই-অক্সাইডসহ নানা ধরনের ক্ষতিকর গ্যাস নির্গত হচ্ছে প্রবল গতিতে। আর এ কারণে বিশ্বের মেরুগুলোর বরফ গলে যাচ্ছে। ফলে সমুদ্রের পানির উচ্চতাও বেড়ে যাচ্ছে। এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ কার্বন নিঃসরণ কমাতে উদ্যোগী হয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে উল্টো পথে চলছেন। তার প্রতিবাদেই আন্দোলনকারীরা এই অভিনব উদ্যোগ নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর