,

ঝগড়া করেছেন কারিশমা-কারিনা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর ও কারিনা কাপুর। তারা শুধু বোন নন, দুজনেই ভালো বন্ধুও বটে। একসঙ্গে ঘোরাঘুরি, রেস্তোরায় যাওয়াসহ আরও নানা কাজ একসঙ্গেই করেন তারা। সবকিছু একসঙ্গে করলেও এক বিষয়ে কোনোমতেই মিল নেই দুই বোনের। এ নিয়ে নাকি ঝগড়াও করেন কারিশমা-কারিনা।

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের খবরে বলা হয়েছে, সন্তান ইস্যুতে মনোমালিন্য রয়েছে কারিশমা ও কারিনার। ছেলেমেয়েকে বড় করার পন্থা নিয়ে একমত নন তারা।

বড় বোন করিশমা তার দুই ছেলেমেয়ে সামাইরা আর কিয়ান সাধারণের নজরের পুরোপুরি বাইরে রাখতে ভালোবাসেন। তিনি সংবাদমাধ্যমের সামনে থেকে কার্যত পক্ষীমাতার মতো ডানায় ঢেকে রেখেছেন তার দুই সন্তানকে।

কিন্তু ছোট বোন কারিনার ছেলে তৈমুর সকলের চোখের মণি। তার দোলনায় দোলা থেকে সুইমিং পুলে স্নান করা- সব ছবিই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

দুবোনের মতবিরোধের ব্যাপারে কারিশমা জানান, শুধু বাচ্চা মানুষই নয়, ছোটবেলায় পোশাক নিয়েও তার সঙ্গে কারিনার তুলকালাম ঝামেলা হতো। কারণ বেবো (কারিনা) দিদির জিনসগুলো টপাটপ পরে ফেলতেন!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর