,

ব্যায়াম, ডায়েট তবু কমছে না ওজন, কিন্তু কেন?

news-image

ওজন কমানোর জন্য প্রতি মুহূর্তে মাথার ঘাম পায়ে ফেলছেন। রোজ ভোরবেলা উঠে শরীরচর্চা থেকে শুরু করে ডায়েট মেনে খাবার খাওয়া, সবই করছেন। অথচ ওজন কমছে না কিছুতেই। তাই তো? ওজন কমানো এত সহজ কাজ নয়। তার জন্য দরকার কঠিন পরিশ্রম, নিয়ম মেনে চলা, ডেডিকেশন, নিজের উপর সংযম। এ সব মেনে না চললে অনেক চেষ্টা করেও কিছুতেই ওজন কমাতে পারবেন না।

সম্প্রতি গবেষকরা জানাচ্ছেন, ওজন কমানোর জন্য শুধু সঠিক ডায়েট মেনে খাবার খেলেই চলবে না। খাবার খেতে হবে ধীরে ধীরে। তাড়াতাড়ি খাওয়া চলবে না একেবারেই।
ওজন কমানোর উপর জাপানের কিউসু বিশ্ববিদ্যালয়ে একটি সমীক্ষা চালানো হয়। যেখানে ৬০ হাজার মানুষের খাওয়ার ধরন, তাঁদের ওজন বাড়া-কমার দিকে নজর দেওয়া হয়। সমীক্ষায় ৬০ হাজার মানুষকে ২টি দলে ভাগ করে দেওয়া হয়। প্রথম দলের ব্যক্তিরা তাড়াতাড়ি খাবার খান। দ্বিতীয় দলের ব্যক্তিরা ধীরে ধীরে। সমীক্ষা শেষে দেখা যায়, যাঁরা খাবার ধীরে ধীরে খেয়েছিলেন, তাঁদের ওজন কমেছে, তাড়াতাড়ি খাবার খাওয়া লোকেদের তুলনায়। তাঁদের মধ্যে শুধু ওবেসিটির মাত্রাই কমে গিয়েছে, তাই নয়, শারীরিক অসুস্থতার মাত্রাও কমে গিয়েছে।
কিন্তু কেন হয় এমন?

চিকিৎসকরা জানাচ্ছেন, ধীরে ধীরে খাবার চিবিয়ে খেলে পাকস্থলী সঠিকভাবে কাজ করতে পারে। চিবিয়ে খাওয়ার সময়ে আমাদের শরীর থেকে অনেক উপকারী হরমোন নির্গত হয়। তাড়াতাড়ি গিলে খেলে যা সম্ভব হয় না। তাই ওজন কমাতে হলে শুধু ডায়েট মেনে খাবার খেলেই চলবে না, খেতে হবে ধীরে সুস্থে।
সুত্র: জি নিউজ

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী