,

রোহিঙ্গা ইস্যুতে সবাই বাংলাদেশের প্রশংসা করেছে : প্রধানমন্ত্রী

news-image

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার কারণে বিশ্বনেতারা  এর প্রশংসা করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকালে সাম্প্রতিক অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও সৌদি আরব সফরের বিষয় তুলে ধরতে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশ এভাবে অন্যকোনো দেশের মানুষদের আশ্রয় দেয়নি। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে চীন ও রাশিয়া আমাদের প্রশংসা করেছে। সেই সাথে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তারা মিয়ানমারের প্রতি চাপ দিবেন।

‘কমনওয়েলথ সম্মেলনে ৪৬টি সদস্য রাষ্ট্র অংশ নেয়। এতে রোহিঙ্গা ইস্যুসহ আরও পাঁচ বিষয় নিয়ে কথা হয়। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে কমনওয়েলথ অনুরোধ করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ার সিডনিতে গ্লোবাল সামিট-২০১৮–তে আমি অংশ নেই। এতে সমুদ্র গবেষণায় অস্ট্রেলিয়া বাংলাদেশকে সাহায্যের আশ্বাস দিয়েছে। এ ছাড়া, বাংলাদেশ সরকারের সাম্প্রতিক বিভিন্ন সাফল্যের প্রশংসা করেছে অস্ট্রেলিয়া।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, অস্ট্রেলিয়ায় গ্লোবাল সামিট অন উইমেনে প্রাপ্ত উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড তিনি বিশ্বের সব নারীর প্রতি উৎসর্গ করেছেন।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল ৮ দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব ও যুক্তরাজ্যে যান। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল জুবাইল প্রদেশে অনুষ্ঠেয় ‘গালফ শিল্ড-১’ নামের একটি যৌথ সামরিক মহড়ার কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) যোগদানের জন্য ১৬ এপ্রিল লন্ডনে যান প্রধানমন্ত্রী। তিনি ১৭ এপ্রিল সকালে ওয়েস্টমিনস্টারের রানি দ্বিতীয় এলিজাবেথ সম্মেলনকক্ষে অনুষ্ঠেয় কমনওয়েলথ নারী ফোরামের ‘এডুকেট টু এম্পাওয়ার: মেকিং ইকুইটেবল অ্যান্ড কোয়ালিটি প্রাইমারি এডুকেশন অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন আ রিয়েলিটি ফর গার্লস অ্যাক্রোস দ্য কমনওয়েলথ’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন। ১৮ এপ্রিল শেখ হাসিনা এশীয় নেতাদের ‘ক্যান এশিয়া কিপ গ্রোইং?’ রাউন্ড টেবিলে অংশ নেন। ১৯ এপ্রিল শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের (সিএইচওজিএম) আনুষ্ঠানিক উদ্বোধন ও অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করেন। ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তিনটি ‘রিট্রিট সেশন’ ও শীর্ষ সম্মেলনের সমাপনী কার্যনির্বাহী অধিবেশনে অংশ নেন এবং ২১ এপ্রিল তিনি রয়েল কমনওয়েলথ সোসাইটি (আরসিএস) আয়োজিত শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সরকারপ্রধানদের জন্য সংবর্ধনা এবং রানির জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ২৩ এপ্রিল তিনি দেশে ফেরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ তিন দিনের রাষ্ট্রীয় সফরে অস্ট্রেলিয়া যান। সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) এক অনুষ্ঠানে গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ গ্রহণ করেন তিনি। বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে ‘গ্লোবাল সামিট অব উইমেন’ শেখ হাসিনাকে এ সম্মাননা দেয়। ওই সফর শেষে তিনি গত ২৯ এপ্রিল দেশে ফেরেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর