,

মডেল আসিফের তালাকের নোটিশ পেলেন স্ত্রী

news-image

বিনোদন প্রতিবেদক : স্ত্রীর দায়ের করা মামলায় গত ২৩ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন মডেল-অভিনেতা কাজী আসিফ রহমান। এরপর ২৫ এপ্রিল স্ত্রীকে আর নির্যাতন করবেন না এবং সন্তানের ভরণপোষণ করবেন— এই শর্তে তাকে জামিন দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজম।

এবার স্ত্রীকে তালাক নোটিশ পাঠিয়েছেন আসিফ। তালাকের কারণ হিসেবে স্ত্রীর অসৎ চরিত্র, বনিবনা হচ্ছে না এবং আরও কিছু বিষয় উল্লেখ করেছেন। আসিফের স্ত্রী শামীমা আক্তার জানান, তালাকের নোটিশের কাগজ তিনি হাতে পেয়েছেন। পরবর্তী পদক্ষেপ নিয়ে আইনজীবীর সঙ্গে আলোচনা করবেন।

গত ৬ মার্চ স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেন শামীমা আক্তার। তিনি আসিফের বিরুদ্ধে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখারও অভিযোগ করেন। জানা গেছে, শামীমা আক্তার ১৭ বছর ধরে কানাডার টরন্টোতে বসবাস করছেন।

২০১৪ সালে ফেসবুকে আসিফের সঙ্গে পরিচয় হয় শামীমার। তখন কানাডা প্রবাসী শামীমার সঙ্গে সম্পর্ক তৈরি আসিফের। এরপর ২০১৫ সালের ৭ আগস্ট বিয়ে করেন আসিফ-শামীমা। তাদের পরিবারে এক মেয়ে শিশু রয়েছে।

এ ব্যাপারে জানার জন্য আসিফের ফোন নম্বরে কয়েকবার চেষ্টা করা হয়। কিন্তু নম্বরটি বন্ধ পাওয়া যায়। আসিফ এরই মধ্যে কয়েকটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। নিয়মিত ছোটপর্দায় কাজ করছেন। ইমপ্রেস টেলিফিল্মের ‘ঘাসফুল’চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর