,

ক্যারিবীয় সফরের অনুমতি পত্রে নাম নেই মাশরাফির

news-image

আগামী জুনে ক্যারিবীয় সফরে যাবে বাংলাদেশ। সেখানে স্বাগতিকদের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে টাইগাররা। সফরের আগে সরকারের কাছ থেকে অনুমতি পত্র পেতে হয় ক্রিকেটারদের। কিন্তু উইন্ডিজ সফরে ২২ জন ক্রিকেটারের মধ্যে কোথাও নেই মাশরাফি বিন মুর্তজার নাম।
একটি অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে দেওয়া অনুমতি পত্রের শিরোনামে উল্লেখ করা হয়েছে, ‘আগামী ২৪ জুন থেকে ৬ আগস্ট ২০১৮ তারিখ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের ২২ সদস্যর সরকারি অনুমতি পত্র।’

মাশরাফির পাশাপাশি ঐ অনুমতি পত্রে নাম নেই কোচ কোর্টনি ওয়ালশ, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও ফিজিও-ট্রেনারদের। তাই ধারণা করা হয় কোচদের অনুমতি পত্রেই হয়তো মাশরাফির নাম থাকবে।

অনুমতি পত্রের ২২ ক্রিকেটাররা হচ্ছেন- সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হক, আফিফ হোসেন, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, সাইফউদ্দীন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি ও আবু জায়েদ চৌধুরী রাহি। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর