,

সালমানের মোটরসাইকেলে জ্যাকুলিন, ভিডিও ভাইরাল!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের সুপারস্টার সালমান খানের পরবর্তী ছবি ‘রেস থ্রি’। বেশ দ্রুত গতিতেই এগিয়ে চলেছে রেস থ্রি’র শুটিং। সম্প্রতি কাশ্মিরে শুটিং করেছেন সালমান। এরপর ভারতের লাদাখে সিনেমাটির শুটিং হবে। তাই সালমান খান-জ্যাকুলিন ফার্নান্দেজসহ পুরো শুটিং ইউনিট লাদাখের উদ্দেশে রওনা হয়।

তবে লাদাখের উদ্দেশে সালমান-জ্যাকুলিন একই মোটরসাইকেলে যাত্রা শুরু করেন। তারই একটি ভিডিও প্রকাশ করেছেন সালমান খানের দেহরক্ষী শেরা। এতে দেখা যায়, দুই পাশই পাহাড় বেষ্টিত। মাঝ দিয়ে গেছে রাস্তা। এই পথ ধরেই ছুটে চলেছে কয়েকটি মোটরসাইকেল ও কয়েকটি গাড়ি। সামনের সারিতে মোটরসাইকেল। আর এ সারিতে বাইক চালাতে দেখা যায় সালমান খানকে। আর তার পেছনে বসে ভিডিও ধারণ করছেন হাস্যোজ্জ্বল জ্যাকুলিন।

‘রেস-থ্রি’ সিনেমাটি পরিচালনা করছেন রেমো ডিসুজা। সিনেমাটি প্রযোজনা করছেন রমেশ তাওরানি। সালমান ছাড়াও এতে অভিনয় করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ববি দেওল, অনিল কাপুর, ডেইজি শাহ প্রমুখ। ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর