,

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি চালিয়ে যাবে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পরমাণু ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে ইরানের পরমাণু অস্ত্র বিষয়ক চুক্তি বাতিলের হুমকি দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন ওই চুক্তি সমর্থন করে যাবে।

এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও জার্মানির চ্যন্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে ফোনে এই বিষয়ে আলাপ করেছেন। তারা মনে করেন, তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে এটিই সবচেয়ে ভালো উপায়। চুক্তিটিকে আরও বিস্তৃত করে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি কর্মসূচি, চুক্তি শেষে কী হবে ইত্যাদি বিষয়কে এর আওতায় আনা যেতে পারে।

এ ব্যাপারে থেরেসা মে’র কার্যালয় থেকে দেয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান বিভিন্ন ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, সেগুলো নিয়ে তারা সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর