,

পদ্মা-মেঘনাসহ ইলিশের পাঁচ অভয়াশ্রমে মাছ ধরা শুরু

news-image

জাটকা রক্ষায় দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার ভোরে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ইলিশ বিচরণের পাঁচটি অভয়াশ্রমে মাছ ধরা শুরু হয়েছে।

ভোরে চাঁদপুর উত্তরের ষাটনল থেকে দক্ষিণে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত দীর্ঘ এক শ কিলোমিটার নদীতে ব্যাপক উৎসবমূখর পরিবেশে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। এ সময় জাল নৌকা নিয়ে জেলেদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

এদিকে, ইলিশ ধরা শুরু হলেও সাথে অন্যান্য মাছও পাচ্ছেন জেলেরা। তাদের প্রত্যাশা সামনের দিনগুলোতে আরো বেশি মাছ ধরা পড়বে। অন্যদিকে, নদীপাড়ে মাছের আড়তগুলোও জমতে শুরু করেছে। দুই মাস পর মাছ ধরা শুরু হওয়ায় আড়তদাররা বেশ খুশি।

ইলিশ গবেষক ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদীকেন্দ্র, চাঁদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিছুর রহমান এই প্রতিবেদককে জানান, চলতি বছর জাটকা সংরক্ষণের ফলে ইলিশের উৎপাদন পাঁচ লাখ মেট্রিকটন ছাড়িয়ে যাবে। তিনি জানান, গতবছর উৎপাদনের এই হার ছিল চার লাখ ৯৫ হাজার মেট্রিকটন।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ২২ দিন এবং জাটকা সংরক্ষণে আরো দুই মাস অর্থাৎ মার্চ-এপ্রিল অভয়াশ্রমগুলোতে সবধরনের মাছ ধরা বন্ধ রেখেছিল সরকার। এ সময় ইলিশ ও জাটকা পরিবহন, বিপণন, মজুদও নিষিদ্ধ ছিল। তবে এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ফের নদীতে মাছ শিকারে ব্যস্ত হয়ে উঠবে এই পদ্মা-মেঘনাপাড়ের অর্ধ লক্ষাধিক জেলে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর