,

ঢাকার হাতিরঝিলে মোটরসাইকেল আরোহী দুই প্রকৌশলী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে দুই তরুণের লাশ উদ্ধার করে।

নিহত মোটরসাইকেল আরোহী দুজনের একজন হচ্ছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তুলাগাঁও গ্রামের আবদুর রব খানের ছেলে হেদায়েতউল্লাহ (২৬)। অপরজন হচ্ছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার মো. ফজলুল হকের ছেলে হাবিবুল্লাহ (২৫)। তাঁরা দুজনই ডিপ্লোমা প্রকৌশলী।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানিয়েছেন, পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ধারণা করা যাচ্ছে, গতকাল সোমবার দিবাগত রাত তিনটা থেকে চারটার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। উচ্চ গতির মোটরসাইকেলটি দুজনের কারোরই নয়। এক আত্মীয়ের কাছ থেকে এনে ওই সময় হেদায়েতউল্লাহ তা চালাচ্ছিলেন। ঘটনার সময় তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা সড়কদ্বীপের সঙ্গে ধাক্কা খেয়ে ওপরে উঠে যায় এবং গাছের সঙ্গে সজোরে আঘাত লাগে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহত হেদায়েতউল্লাহর বড় ভাই এনায়েতউল্লাহ জানিয়েছেন, হেদায়েতউল্লাহ ও হাবিবুল্লাহ দুজনই কুমিল্লার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করেছেন। দুজনই মগবাজারের থাকতেন। হেদায়েতউল্লাহ হাতিরঝিলে মরিয়ম গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন হলি ডে ইন সিটি সেন্টারে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বন্ধু হাবিবুল্লাহ চাকরির খোঁজে গাজীপুর থেকে ঢাকায় এসেছিলেন।

এসআই অনয় চন্দ্র পাল জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর