,

আইপিএলের পাশাপাশি বিশ্বকাপ জিততে চাই : গেইল

news-image

স্পোর্টস ডেস্ক : শেষবার ব্যাঙ্গালোরের জার্সিতে মৌসুমটা মোটেও ভালো যায়নি গেইলের। ২০১৭ আইপিএলের ৯ ম্যাচে সুযোগ পেয়ে করেছিলেন মাত্র ২০০ রান। সর্বোচ্চ ৭৭ রান হাঁকিয়েছিলেন তিনি। তার আগের বছরও গেইলের ব্যাট থেকে ১০ ম্যাচে এসেছিল মাত্র ২২৭ রান। এরপরই ক্যারিবিয়ান ওপেনারকে ছেড়ে দেয় আরসিবি কর্তৃপক্ষ।

চলতি আইপিএলের নিলামে দু’বার অবিক্রিত থাকার পর বেস প্রাইজে তাকে দলে নিয়েছিলেন প্রীতি জিনতা। তাই প্রীতিকে ট্রফি জয়ের স্বাদ দিতে চান বলে জানিয়েছেন গেইল। এক কথায় রিটার্ন গ্রিফট বলা চলে। আর তার পাঞ্জাব দলে আশাটাও নাকি ভাগ্যেই ছিল বলে মত টি-টোয়েন্টি বসের।

শুধু আইপিএল ট্রফি জয় নয়, পরপর দু’বছরে দু’টি ট্রফি জিততে চান গেইল। তিনি জানিয়েছেন, ‘২০১৮ সালে আইপিএল ট্রফি আর ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ জিততে চাই। ওয়েস্ট ইন্ডিজ দলের বিশ্বকাপ জয়ের সেই ক্ষমতা রয়েছে বলে মনে করি।’

চলতি মৌসুমে দুর্দান্ত ক্রিকেট খেলে গেইল অবশ্য ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন তিনি ফুরিয়ে যাননি। চার ম্যাচে গেইলের সংগ্রহ যথাক্রমে ৬৩,১০৪*,৬২*,২৩। তার ব্যাটে ভর করে সাত ম্যাচের পাঁচটাতে জিতে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে পাঞ্জাব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর