,

স্বামীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ সোফিয়ার

news-image

বিনোদন ডেস্ক : সন্ন্যাসব্রত ভেঙে গত বছরের মে মাসে সোফিয়া হায়াতের বিয়ে চমক হয়ে এসেছিল সবার কাছে। এক বছর পূর্ণ না হতেই সেই বিয়ে ভেঙে দিয়েছেন সোফিয়া। সামাজিক মাধ্যমেই জানিয়েছেন, স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছেন তিনি।

সম্প্রতি সোফিয়া সামাজিক মাধ্যমে লেখেন, তুমি নিজেকে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে পরিচয় দিয়েছিলে। তুমি মিথ্যা বলেছিলে। তুমি বলেছিলে আমায় ভালোবাসো, মিথ্যে বলেছিলে। ভালোবাসা কখনো মিথ্যা বলে না, চুরি করে না। আমি আমাদের পবিত্র বন্ধনের চরম মূল্য দিয়েছি। আমি সব বিল পরিশোধ করেছি, আমাদের খাবার-কাপড়ের খরচও আমি বহন করেছি। তুমি আরও চুরি করতে চেয়েছো। আমার সবকিছুই তুমি হরণ করতে চেয়েছো। যখন তোমার সঙ্গে পরিচয় হয় তুমি দোকানে কাজ করতে। কিছু সেদিকে আমি গ্রাহ্যই করিনি। তারপরও তোমাকে ভালোবেসেছি। ঘর নেই-অর্থ নেই এমন কারো সাথে মেশার ব্যাপারে সবাই আমাকে সতর্ক করেছিল। আমি শুনিনি। আমি শুধু ভালোবাসায় বিশ্বাস করতে চেয়েছি। তুমি আমাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছো। তাই আমি তোমাকে আমার ঘর ও জীবন থেকে বের করে দিয়েছি।

সোফিয়া আরও লিখেছেন, ভালোমানুষের বেশে শয়তান আমার কাছে এসেছিল, আমাকে ধর্ষণের চেষ্টা করেছিল। একটা শিক্ষা আমি পেয়েছি। নিজের সমান না এমন কারও সাথে আর মিশতে যাবো না। সে বিনিময়ে কিছু দিতে পারে না…

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর