,

আইপিএলে খেলা নিয়ে মঈন আলীর আক্ষেপ!

news-image

স্পোর্টস ডেস্ক : মঈন আলী। ইংলিশ ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার। আইপিএলের চলতি আসরে ১.৭ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার দল ৮ ম্যাচ খেললেও এখনও জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পাননি এই তারকা। আর এ নিয়েই আক্ষেপ প্রকাশ করেছেন এ ক্রিকেটার।

দ্য গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে মঈন বলেন, ‘দরকার হলে বিনা পারিশ্রমিকেই আইপিএল খেলতে চাই। আসলে এখানে অভিজ্ঞতার জন্য এসেছি। এভাবে তো সময় যাচ্ছে, খেলা হচ্ছে না। বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাককালাম, কুইন্টন ডি’ককদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারব বলেই এখানে আসা।’

এদিকে শুধু মঈনই নন, নিউজিল্যান্ডের টিম সাউদির মতো তারকা বোলারও বসে আছেন ডাগ আউটে। ইংলিশ ওপেনার আলেক্স হেলস খেলেছেন এক ম্যাচ।

আইপিএলের চলমান ১১তম আসরে ব্যর্থতার দায় নিয়ে কিছুদিন আগেই দিল্লির অধিনায়কত্ব ছাড়েন গৌতম গম্ভীর। শুধু তাই নয় ঘোষণা দেন আসরের বাকি ম্যাচগুলো খেলতে দিল্লি কর্তৃপক্ষের নিকট থেকে কোন অর্থও নেবেন না।

এবার তার দেখানো পথেই হাঁটার চিন্তা করছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। তিনি বলেন, প্রয়োজনে বিনা পারিশ্রমিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ম্যাচ খেলবেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর