,

আগামী বাজেট হবে চার লাখ ৬০ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ জুন বাজেট পেশ করা হবে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাজেটের আকার হবে চার লাখ ৬০ হাজার কোটি টাকা। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিস্কাশন, জ্বালানি, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে গুরুত্ব দেওয়া হবে সবচেয়ে বেশি। দারিদ্র্য বিমোচনও অগ্রাধিকার পাবে। এ জন্য সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে।

এছাড়াও আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে করপোরেট করহার ছাড়া রাজস্ব খাতে বিশেষ পরিবর্তন হবে না বলে জানিয়েছেন তিনি।

অর্থমন্ত্রী বলেছেন, বিনিয়োগ ও বাণিজ্যে উৎসাহিত করতে সরকার করপোরেট করহার কমানোর উদ্যোগ নেবে।

এদিকে, ব্যাংক ঋণের সুদহার কমানোর জন্য সঞ্চয়পত্রের সুদহার পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মুহিত।

সোমবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সঙ্গে এক আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ডিসিসিআই সভাপতি আবুল কাশেম খান সংগঠনের পক্ষে আগামী বাজেটে অন্তর্ভুক্ত করতে একগুচ্ছ প্রস্তাব তুলে ধরেন। সংগঠনের অন্যান্য নেতাও এ সময় বক্তব্য দেন।

আবুল কাশেম খান বলেন, জ্বালানি ও বিদ্যুতের ঘাটতি, বন্দরের অদক্ষতা, অবকাঠামো সংকট, ব্যবসায়ে উচ্চ ব্যয় ইত্যাদি কারণে বেসরকারি বিনিয়োগ বাড়ছে না। কিন্তু বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। লক্ষ্য অর্জনে ৮ থেকে ১০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি দরকার। আর তা অর্জনে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। এ জন্য ব্যবসাবান্ধব করনীতি ও পরিবেশ দরকার। তিনি ঋণের সুদহার কমানোর উদ্যোগ নিতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

অর্থমন্ত্রী বলেন, রাজস্ব খাতে আগামী অর্থবছরে বিশেষ পরিবর্তন হবে না। তবে করপোরেট করহারে কিছু পরিবর্তন হবে। বর্তমানের তুলনায় কিছুটা কমানো হতে পারে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে অনেক তরুণ কর দিচ্ছেন। এ কারণেই করপোরেট করহার কমানোর সাহস পাচ্ছে সরকার।

রাজস্ব আয় বাড়াতে গ্রামাঞ্চলে যাদের বড় বড় বাড়ি আছে বা যারা ধনাঢ্য হিসেবে পরিচিত, তাদের কর দেওয়ায় উদ্বুদ্ধ করার পদক্ষেপ থাকবে বলে জানান অর্থমন্ত্রী।

ডিসিসিআই নেতারা বলেন, খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলো ঋণের সুদহার কমাচ্ছে না। এতে ভালো উদ্যোক্তা বা ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এরই মধ্যে ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার জন্য বলেছেন। তবে ব্যাংকগুলো বলছে, সঞ্চয়পত্রের সুদহার বেশি হওয়ায় তাদের (ব্যাংকের) আমানত নিতে হচ্ছে বেশি সুদে, যে কারণে ঋণের সুদহার কমাতে পারছে না। এ জন্য সঞ্চয়পত্রের সুদহার পর্যালোচনা করা হবে।

ব্যাংক খাতে বর্তমানের খেলাপি ঋণের হারকে বেশি মনে করেন না অর্থমন্ত্রী। তিনি বলেন, পুরো ব্যাংক খাতে ১০ থেকে ১১ শতাংশ খেলাপি ঋণ। এটা খুব অস্বাভাবিক নয়। তবে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর অবস্থা ভালো নয়। এ খাতের ব্যাংকগুলোর অনেক সমস্যা আছে। কিন্তু ব্যাংকগুলো সরকার ও জনগণকে অনেক সেবা দেয়।

উদ্যোক্তাদের পুঁজির জন্য শেয়ারবাজারে যাওয়ার পরামর্শ দিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক কম সময়ের আমানত নিয়ে দীর্ঘমেয়াদি ঋণ দিতে পারে না। এতে এক ধরনের সমন্বয়হীনতা সৃষ্টি হয়। উদ্যোক্তাদের শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করাই ভালো। এ বিষয়ে আগামী বাজেটে কিছু উদ্যোগ থাকবে।

ডিসিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি কামরুল ইসলাম বলেন, করপোরেট করহার একবারে ২৫ শতাংশ নামানো সম্ভব না হলে ক্রমান্বয়ে কমানো যেতে পারে। কর কমানোর কারণে যে অর্থ বাঁচবে, ব্যবসায়ীরা তা বিনিয়োগ করলে কর্মসংস্থান ও উৎপাদন বাড়বে। ডিসিসিআইর পরিচালক হুমায়ুন রশিদ স্থানীয় ও বিদেশি ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন (ইপিসি) ঠিকাদারদের জন্য কর কাঠামোতে বৈষম্য দূর করার প্রস্তাব করেন।

ডিসিসিআইর পরিচালক আলাউদ্দিন মালিক বলেন, প্যাকেজ ভ্যাট বহাল থাকলেও পুরান ঢাকায় ব্যবসায়ীরা কর কর্মকর্তাদের হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে তিনি অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

পরিচালক ওয়াকার আহমেদ চৌধুরী বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পে বিদেশি ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে। এ অর্থ স্থানীয় ব্যাংক থেকে নেওয়া হলে দেশ লাভবান হবে। সহসভাপতি রিয়াজ হোসেন এসএমই খাতে জামানতবিহীন ঋণের সীমা বাড়ানোর দাবি জানান।

অনুষ্ঠানে ঢাকা চেম্বারের বাজেট প্রস্তাবের পুস্তিকা অর্থমন্ত্রীর হাতে তুলে দেন আবুল কাশেম খান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর