,

চুপিসারে বিয়েটা সেরেই ফেললেন প্রিয়াঙ্কা?

news-image

বিনোদন ডেস্ক : নিজের সম্পর্ক নিয়ে কখনোই খোলসা করে কোনো মন্তব্য করেননি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সে তথ্যও পাওয়া যায়নি। তারপরও হঠাৎ করেই তার বিয়ের খবর সামনে এসেছে। গুজব রটেছে, চুপিসারে বিয়ের কাজটা সেরে ফেলেছেন প্রিয়াঙ্কা।

বিনোদনভিত্তিক ওয়েবসাইট ফিল্মিবিটের বরাত দিয়ে আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

খবরে বলা হয়েছে, সম্প্রতি আসামের একটি ফ্লাইটে যাওয়ার সময় তোলা নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন প্রিয়াঙ্কা। ওই ছবিতে তাকে হাতের কবজিতে একটি মঙ্গলসূত্র পরে থাকতে দেখা যায়। সেই থেকেই গুঞ্জনের শুরু। তার বিয়ে নিয়ে উঠে নানা প্রশ্ন।

তবে এটা নিশ্চিত হওয়া যায়নি যে অভিনেত্রী হাতের মঙ্গলসূত্র ফ্যাশন হিসেবে পরেছেন, নাকি তিনি সত্যিই গোপনে গাটছড়া বেঁধেছেন?

এর আগে অবশ্য প্রিয়াঙ্কা বিয়ের ইচ্ছা এবং অনেক ছেলেমেয়ে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। সেই সঙ্গে গত বছর ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার আদর্শ মনের মানুষ সম্পর্কে জানিয়েছিলেন।

সে সময় প্রিয়াঙ্কা বলেছিলেন, তিনি তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন, যে তাকে বুঝবে এবং তার কাজকে সমর্থন করবে।

বর্তমানে কোয়ান্টিকোর তৃতীয় সিজনে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এ ছাড়া বলিউডের পরিচালক আলি আব্বাস জাফরের সিনেমা ‘ভারত’-এ সালমান খানের বিপরীতে দেখা যাবে এ অভিনেত্রীকে। ২০১৯ সালের ঈদের সময় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর