,

বিপাকে শবনম বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : হ্যাকারদের কবলে পড়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তার নিজস্ব ফেসবুক আইডি ও ভেরিফায়েড পেজ দুটোই হ্যাকড হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন বুবলী নিজেই

এ সম্পর্কে বুবলী বলেন, ‘দ্বিতীয়বারের মতো ফেসবুক হ্যাক্ড হলো আমার। কে বা কারা আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে জানি না। গতকাল (রবিবার) সকালে ফেসবুক আইডি ও পেজ দুটোই হ্যাকড হয়। এর পর থেকে আমি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ ব্যবহার করতে পারছি না। এমনকি আজ (সোমবার) সকাল থেকই আইডি ও পেজ দুটোই গায়েব!’

লক্ষাধকি ফলোয়ারসহ ফেসবুক আইডি হ্যাক হওয়ায় বিপাকে পড়েছেন বুবলী। তিনি আরও বলেন, ‘এই আইডি থেকে কোনো ধরণের অশালীন বক্তব্য, পোস্ট বা রাষ্ট্রীয় অবমাননামূলক কোনো বক্তব্য দিয়ে অন্য কেউ পোস্ট দিলে আমি দায়ী থাকব না।’

এদিকে যে গ্রুপটি বুবলীর ব্যক্তিগত ফেসবুক আইডি ও পেইজটি হ্যাক করেছে, তারা বুবলীর পেইজে একটি পোস্ট দিয়েছে। ‘ওল্ড ম্যাক্সটেন’ নামের হ্যাকার গ্রুপটি তাদের নিজেদের পেইজেও বুবলীর আইডি হ্যাক করার কথা জানিয়েছে।

তারা একটি পোস্টের মাধ্যমে জানায়; আলোচিত নায়িকা ‘শবনম ইয়াসমিন বুবলী’র আইডি ও পেজ হ্যাক হল এবার আমাদের টিমের মাধ্যমে। মূলত ওদের আইডিতে সিকিউরিটি এক্সপেরিমেন্টের জন্যই আইডি হ্যাক করা হয়েছে। যা আমাদের অফিশিয়াল পেজ-এ আগই ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর