,

শেখ হাসিনা আতঙ্কে আছেন : খন্দকার মোশারফ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা আতঙ্কে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘তারা আতঙ্কে আছেন, তারা ভাবছেন যেদিন পতন হবে সেদিন তাদের কী অবস্থা হবে।’

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় মোশাররফ হোসেন এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, চেয়ারপাসনের উপদেষ্টা কবির মুরাদ, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ অন্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ সভার আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই সরকার একটা প্রতারক সরকার। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ভারত জোর করে ক্ষমতায় বসিয়ে দিয়েছে আওয়ামী লীগকে। কিন্তু তারা এবার নির্বাচন নিয়ে নাক গলাবে না বলে জানিয়ে দিয়েছে। এ সময় ৫ জানুয়ারি মতো একতরফা নির্বাচন করতে চাইলে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে রাস্তায় নেমে আসবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সেবার আওয়ামী লীগ বিদেশিদের বলেছিল, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য এই নির্বাচন হবে—তিনমাস পর আবার নির্বাচন হবে। কিন্তু তারা সেটা না করে প্রতারণা করেছে। এখন চীন বলেছে, বাংলাদেশে অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। আমরা মনে করি, আগামী নির্বাচনে এই প্রতারকদের পেছনে কেউ হাঁটবে না।’

খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপিকে ছাড়া আবার ভোটারবিহীন নির্বাচন করতে চাইছে আওয়ামী লীগ, তাই খালেদার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ করেন মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীরা প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে, মুক্তি পর আবার গ্রেপ্তার করা হচ্ছে। কারণ এই সরকার তো স্বৈরাচার। সেজন্য ন্যায় ও সত্যের পক্ষে কথা বললে তাদের সহ্য করতে পারে না।’

ঢাকায় খুলনা বিভাগীয় ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি তারেক উজ জামান তারিক, ছাত্রদলের সহসভাপতি আলমগীর হাসান সোহান, বিএনপির কেন্দ্রীয় নেতা মশিউর রহমান, শামীমুর রহমান শামীম ও স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর