,

আদালতে মেয়ের দায়িত্ব পেলেন বাঁধন

news-image

অনলাইন প্রতিবেদক : একমাত্র মেয়ে সায়রার অভিভাবকত্ব পেলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত বছরের ৩ আগস্ট মেয়ের কাস্টডি চেয়ে মামলা করেছিলেন এই অভিনেত্রী। ঢাকার দ্বাদশ সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক আজ সোমবার সকালে এ মামলার রায় দিয়েছেন।

রায়ে বলা হয়েছে, কন্যাশিশুর অভিভাবক হচ্ছেন মা। মায়ের জিম্মায়ই মেয়ে থাকবে। বাবা মাসে কেবল দুই দিন মায়ের বাসাতে গিয়ে মায়ের উপস্থিতিতে মেয়েকে দেখে আসবেন। কন্যার সর্বোত্তম মঙ্গলের জন্য মায়ের সিদ্ধান্তই চূড়ান্ত। অর্থ্যাৎ সাধারণ কাস্টডি নয়, বরং সম্পূর্ণ গার্ডিয়ানশিপ পাবেন মা।

এই রায়ে আরও বলা হয় কন্যাশিশুকে নিয়ে মা দেশের ভেতরে এবং বাইরে যেতে পারবেন, যেহেতু মা-ই কন্যাশশিুর অভিভাবক।

এই রায়ের পর দারুণ খুশি বাঁধন। তিনি বলেন, মেয়ের অভিভাবকত্ব পাওয়ার জন্য গত নয় মাস আমি সংগ্রাম করেছি। মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগেছি। মাননীয় আদালত সাধারণ কাস্টডি নয়, বরং মেয়ের সম্পূর্ণ গার্ডিয়ানশিপ আমাকে দিয়েছেন।

এদিকে বাঁধনের আইনজীবী দিলরুবা শারমিন বলেন, শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশে এই রায় উদাহরণ হয়ে থাকবে। আমরা মামলাটি কেবল আইন দিয়ে নয়, মানবিক দিক বিবেচনা করে পরিচালনা করেছি। আমরা আইন ও মানবিক দুইদিক থেকে মামলাটি উপস্থাপন করেছি।

তিনি আরও বলেন, মাশরুর সিদ্দিকী তাঁর মেয়ের পাসপোর্ট আটকে রেখেছেন। আজ আদালত সেই পাসপোর্ট ফেরত দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছেন। যদি বাবা তা ফেরত না দেন, তবে বাদীকে থানায় জিডি করতে বলেছেন এবং নতুন পাসপোর্ট দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে আদালত চিঠি ও আদেশ পাঠিয়ে দেবেন বলেও জানান।

২০১৪ সালের ২৬ নভেম্বর মাশরুর সিদ্দিকীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয় বাঁধনের। এরপর গত বছর আগস্ট মাসে বাঁধন অভিযোগ দায়ের করেন।

আজ এই রায়ের সময় আদালতে মাশরুর সিদ্দিকী উপস্থিত ছিলেন না। তবে তার আইনজীবী ছিলেন। আর কঠিন সময়ে যারা তার পাশে থেকেছেন, সবাইকে আজ ধন্যবাদ জানান বাঁধন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর