,

বৌদ্ধ হলেন তিন শতাধিক দলিত!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে হিন্দুত্ব ছেড়ে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছেন তিনশরও বেশি দলিত। নির্যাতনের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ভারতের গুজরাটের গীর সোমনাথ জেলার দুটি গ্রামে রবিবার এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, গুজরাতের উনার মোটা সমাধিয়ালা গ্রামে ‘গো-রক্ষক’ উচ্চ বর্ণের হিন্দুরা ২০১৬ সালে বেশ কয়েকজন দলিত যুবককে মরা গরুর চামড়া ছাড়ানোর জন্য জনসমক্ষে বেঁধে বেত দিয়ে পিটিয়েছিলেন। রবিবার ধর্ম ত্যাগীদের তালিকায় রয়েছেন ওই নির্যাতিত যুবক ও তাদের পরিবারের সদস্যরাও।

নির্যাতিত এক যুবকের বাবা বলেন, আমাদের ছেলেদের নির্মমভাবে বেত মারার ঘটনার দুই বছর হলো। অথচ এখন পর্যন্ত রাজ্য সরকার কিছুই করলো না। আমরা সুবিচার পাইনি এবং অভিযুক্তরা জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছে।

তিনি বলেন, দলিতদের বিদ্রোহ এগিয়ে নিতেই আমরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করলাম। আরো যেসব দলিত নীরবে নির্যাতন ভোগ করছে, তারাও আজ কিংবা কাল বৌদ্ধ হয়ে যাবে।

গত জানুয়ারিতে এই ধর্ম পরিবর্তনের হুমকি দিয়েছিল উনার মোটা সমাধিয়ালা গ্রামের দলিতরা। সম্প্রতি তাদেরকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য হুমকি দেওয়া হয়। এ কারণে গ্রামের চারদিক কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

প্রসঙ্গত, অতি সম্প্রতি ভারতে কয়েকটি রাজ্যে বিভিন্ন ইস্যুতে দলিতরা সহিংস বিক্ষোভ করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর