,

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তৃতীয় বাংলাদেশ !

news-image

চলতি বছরের অক্টোবরে বুয়েন্স আয়ার্সে শুরু হবে যুব অলিম্পিক। যুব অলিম্পিকে ফাইনালের টিকেটটা পায়নি বাংলাদেশ।এই টুর্নামেন্টের টিকেট নিশ্চিত করার লড়াইয়ে বাংলাদেশের বাধা ছিল ভারত। সেই ভারতেই আটকা পড়ে গেল বাংলাদেশ।  ভারতের বিপক্ষে জিতে ফাইনালে যেত হতো বাংলাদেশকে। তবে তা আর হয়ে ওঠেনি। থাইল্যান্ডের মাঠে ভারত গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ যুব হকি দলের অলিম্পিক স্বপ্ন। যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাইপর্বে সেমিফাইনালের লড়াইয়ে ৯-২ গোল ব্যবধানে হেরে লাল-সবুজের দলের ওঠা হলো না ফাইনালে। তবে সান্ত্বনা হিসেবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ হকি দল। ৫-৪ গোল ব্যবধানের রোমাঞ্চকর ম্যাচে তারা হারিয়ে দিয়েছে কোরীয়দের।

তৃতীয় স্থান নির্ধারণী এই ম্যাচে দলের প্রত্যেক সদস্য দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দারুণ খেলা উপহার দিয়েছেন। তবে প্রতিপক্ষও ছেড়ে কথা বলেনি। ম্যাচটা হাতছাড়া হতে গিয়েও বাংলাদেশ দলের খেলোয়াড়দের দক্ষতায় বেশ বড় ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে তারা। বাংলাদেশ দলের পক্ষে  আবেদন উদ্দিন, মেহেদী হাসান ও সারোয়ার একটি করে গোল করেন। দলের পক্ষে সোহানুর রহমান সবুজ দুটি গোলের দেখা পান।

এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ সিঙ্গাপুরকে ১০-৪, চাইনিজ তাইপেকে ১২-২ এবং কম্বোডিয়াকে ২০-০ গোলে পরাজিত করে। মালয়েশিয়ার কাছে ৭-৪ গোলে হেরে আর পাকিস্তানকে ৩-৩ গোলে রুখে দিয়ে নিশ্চিত হয়েছিল সেমিফাইনাল। তবে শেষ চারের লড়াইয়ে বাংলাদেশ ভারতের কাছে ২-৯ গোলে হেরে ফাইনাল খেলা থেকে বঞ্চিত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর