,

ঢাবি উপাচার্যের ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণ গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল তাদের গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তার হওয়া চারজনের কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না।

ডিএমপি থেকে জানানো হয়েছে, আজ রোববার দুপুরে রাজধানীর চানখারপুল এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সময় চুরি হওয়া দুটি মোবাইল ফোনও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া চারজন হলেন মো. রাকিবুল  হাসান ওরফে রাকিব (২৬), মো. মাসুদ আলম ওরফে মাসুদ (২৫), মো. আলী হোসেন শেখ ওরফে আলী (২৮) ও আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়াম (২০)।

ডিএমপি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে মাসুদ আলম ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র। অন্য তিনজন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র নয়। এর মধ্যে গ্রেপ্তার হওয়া রাকিবের নামে বরিশাল ও লক্ষ্মীপুরে পাঁচটি মামলা আছে।

গত ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সিনিয়র সিকিউরিটি অফিসার’ এস এম কামরুল আহ্সানের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই চারজনকে গ্রেপ্তার করা হয় ।

শাহবাগ থানায় দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, গত ৯ এপ্রিল রাতে অজ্ঞাতনামা অনেক মুখোশধারী সন্ত্রাসী ও দুস্কৃতিকারী হাতে লোহার রড, পাইপ, হেমার, লাঠি ইত্যাদি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দেয়াল টপকে এবং ভবনের ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে বাসভবনের মূল্যবান জিনিসপত্র, আসবাবপত্র, ফ্রিজ, টিভি, লাইট, কমোড ও বেসিনসহ অনেক মালামাল ভাঙচুর করে ক্ষতিসাধন করে এবং মূল্যবান সম্পদ লুটতরাজ করে। তাছাড়া ভবনে রাখা দুটি গাড়ি পুড়িয়ে দেয় এবং আরো দুটি গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া ভবনে রাখা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরাগুলো ভেঙে ফেলে এবং সিসি ক্যামেরার ‘ডিভিআর’গুলো আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর