,

হোমনায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

news-image

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর থেকে রামকৃষ্ণপুর শোভারামপুর পর্যন্ত ৯ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে হোমনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ রবিবার উপজেলা নির্বাহী অফিসের সামনের সড়কে দুলালপুর, রামকৃষ্ণপুর, শোভারামপুর, দৌলতপুর, মিঠাইভাঙ্গাসহ এ সড়কে যাতায়াতকারী লোকজনের উদ্যোগে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় এতে বক্তব্য দেন হোমনা পৌর জাতীয় পার্টির সভাপতি রাজিব চৌধুরী, সাংবাদিক সৈয়দ আনোয়ার, স্থানীয় মুক্তজীবন সমাজকল্যাণ ও রক্তদান সংগঠনের সভাপতি মো. সুমন রানা, পরিবেশ আন্দোলন বাপার যুগ্ন সম্পাদক মো. হুমায়ূন কবির সুমন প্রমুখ। বক্তারা বলেন, দুলালপুর- শোভারাপুর ৯ কিলোমিটারের সড়কটি দীর্ঘ দিনেও সংস্কার না করায় এর পীচ ঢালাই উঠে ছোট বড় অসংখ্য খানা খন্দকের সৃষ্টি হয়ে সড়কটি চলাচল অযোগ্য হয়ে গেছে। বক্তারা দ্রুত সড়কটি সংস্কার করে তাদের দীর্ঘ দিনে দূর্ভোগ লাঘব করতে কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জহিরুল হক জানান, সড়কটির অবস্থা খুবই খারাপ। দ্রুত সংস্কার প্রয়োজন। সড়কটি সংস্কারের জন্য টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে গত ৯ মাস আগে ঠিকাদারকে কাজ বুঝিয়ে দেয়া হয়েছিল। কিন্তু ঠিকাদার নিদিষ্ট সময়ে কাজ না করায় টেন্ডার বাতিল করা হয়েছে। সড়কটি সংস্কারের জন্য পুণরায় ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর