,

সেরা ভাইরাল পুরস্কার পেলেন প্রিয়া প্রকাশ

news-image

বছরের সেরা ভাইরাল পুরস্কার পেয়েছেন বলিউডের অভিনেত্রী প্রিয়া প্রকাশ। ‘উরু আদার লাভ’ চলচ্চিত্রের একটি গানে তার ভ্রু নাচনের দৃশ্যের ভিডিও বিশ্বব্যাপী ভাইরাল হয়ে পড়ায় তাকে এ পুরস্কার দেওয়া হয়। ‘ভাইরাল পার্সোনালিটি অফ দ্যা ইয়ার’ পুরস্কারে তাকে ভূষিত করেন ‘আউটলোক সোশ্যাল মিডিয়া অ্যাওয়ার্ডস’।

পুরস্কার গ্রহণের একটি ছবি প্রিয়া প্রকাশ নিজেই তার ইনস্ট্রাগ্রামে পোস্ট করেন। প্রথমবারের মতো তিনি কোনো পুরস্কার পেয়েছেন বলেও উল্লেখ করেন। ‘মানইয়াকা মালারায়া পুভি’ শিরোনামের যে গানে প্রিয়া প্রকাশ তাঁর ভ্রুর নাচন দেখিয়েছেন, ইউটিউবে সে গানের ভিউয়ের সংখ্যা এক সপ্তায় ১০ মিলিয়ন ছাড়িয়েছে। বর্তমানে তার ইনস্ট্রাগ্রাম ফলোয়ার রয়েছে ৫.৮ মিলিয়ন।

‘অরু আদার লাভ’ ছবিটির মাধ্যমে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন প্রিয়া প্রকাশ। চলচ্চিত্র ছাড়াও বিভিন্ন ফ্যাশন শোতে র‌্যাম্প মডেল হিসেবে হেঁটেছেন প্রিয়া। ২০১৭ সালে ভারতের জনপ্রিয় ফ্যাশন শো ‘ঐশ্বরানী ২০১৭’তেও র‌্যাম্প মডেল হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। মডেলিংয়ের পাশাপাশি মোহিনী অট্টম নাচেও বিশেষভাবে পারদর্শী প্রিয়া। তাই ওই রকম ভ্রুর নাচন তাঁর জন্য কঠিন কিছু হওয়ার কথা নয়। সূত্র: ডেইলি হান্ট

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর