,

তুমি কিংবদন্তি ইনিয়েস্তা : মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে শেষেই বার্সেলোনা ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। কাতালানদের স্বর্ণ যুগের এ মিডফিল্ডারের অন্যতম সঙ্গী লিওনেল মেসি। যেখানে ইনিয়েস্তার সঙ্গে খেলতে পেরে নিজেকে ধন্য মনে করছেন আর্জেন্টাইন অধিনায়ক।

গত শুক্রবার এক আবেগপ্রবণ সংবাদ সম্মেলনে বার্সাকে বিদায় জানান ইনিয়েস্তা। যেখানে ৩৩ বছর বয়সে বার্সাতেই ২২ বছর কাটিয়েছেন তিনি। আর মূল দলে ১৬ বছরে জিতেছেন ৩১টি ট্রফি।

ব্যক্তিগত কারণে সেই সংবাদ সম্মেলনে ছিলেন না মেসি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থের প্রতি সম্মান জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

এ দু’জনের যুগলবন্দীতে বার্সা জেতে চারটি চ্যাম্পিয়নস লিগ। এছাড়া চলতি মৌসুমে আর একটি পয়েন্ট হলে দু’জন মিলে নবম লা লিগা শিরোপা উঁচিয়ে ধরবেন। মেসি জানান এই মুহূর্তগুলো ভুলে যাবার নয়।...ইন্সটাগ্রামে ইনিয়েস্তার সঙ্গে চারটি স্মরণীয় মুহূর্তের ছবি দিয়ে মেসি লিখেন, ‘আন্দ্রেস, এত বছর ধরে দর্শনীয় ফুটবল দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। আমার সৌভাগ্য যে তোমার সঙ্গে খেলেছি। বহু স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি যা কখনো ভোলা যাবে না। মাঠে এবং মাঠের বাইরে তুমিই সেরা কিংবদন্তি। তোমার অভাব সব সময় অনুভব করব আমরা।’

লিগে রোববার (২৯ এপ্রিল) লিগের অ্যাওয়ে ম্যাচে মেসিদের প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুনা। জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা। তবে এই ম্যাচে মেসি খেললেও আকর্ষণের কেন্দ্রে থাকবেন ইনিয়েস্তাই। বার্সেলোনার মাঝমাঠের জাদুকর শুরু থেকেই খেলবেন।

এদিকে এক সপ্তাহ আগে কোপা দেল রে‘র ফাইনালে ইনিয়েস্তার নেতৃত্বেই সেভিয়াকে পাঁচ গোলে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। জোড়া গোল করেছিলেন লুইস সুয়ারেজ। একটি করে গোল করেছিলেন ইনিয়েস্তা, মেসি ও ফিলিপ কুতিনহো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর