,

মাশরাফিকে দেখে আমার পা কাঁপে : ফারিয়া

news-image

বিনোদন ডেস্ক : উঠতি অভিনেত্রী শবনম ফারিয়া। বাংলাদেশে বিপুল জনপ্রিয় শবনম ভারতেও অভিনয় করার স্বপ্ন দেখেন।

জনপ্রিয় এই অভিনেত্রী নিজের ভালো লাগার বিষয়ে অকপট। সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যম এবেলা এ খবর প্রকাশ করেছে।

মাশরাফি মুর্তাজা এমনিতে ক্রিকেট বিশ্বে যথেষ্ট শ্রদ্ধেয় এক ব্যক্তিত্ব। নির্বিবাদী মাশরাফিকে পছন্দ করেন না এমন ক্রিকেট সমর্থক গোটা বিশ্বে পাওয়া বিরল।

বাংলাদেশের জেনএক্স প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। অনেক তরুণের ক্রাশ তিনি। তবে তার ক্রাশ কিন্তু মাশরাফিই।

একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ফারিয়া বলেন, প্রথম যেদিন সরাসরি মাশরাফিকে দেখি, আমার পা কাঁপছিল। আধা ঘণ্টা কথা বলতে পারছিলাম না।

২০০৯ সালে স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে প্রথমবার মাশরাফিকে সরাসরি দেখেন তিনি। তারপরেই রীতিমতো কাত তিনি।

ফারিয়া বলেন, আমি শুধু মাশরাফির ভক্তই না, আমার প্রথম ক্রাশ বলতে পারেন মাশরাফি।

প্রথমবার সরাসরি সাক্ষাতে কী ঘটেছিল, এমন প্রশ্ন করলে ফারিয়া বলেন, নিশ্চুপ ছিলাম শুধু দেখছিলাম তাকিয়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর