,

যৌন নিপীড়নের বিরুদ্ধে কলেজছাত্রীর একক লড়াই!

news-image

নিজস্ব প্রতিবেদক : গণপরিবহনে নারীদের হেনস্তা ও যৌন নিপীড়নের প্রতিবাদে কানিজ ফাতেমা নামে এক তরুণী একাই রাস্তায় নেমেছেন। শুক্রবার দুপুরে প্রখর রোদ মাথায় নিয়ে রাজধানীর শ্যামলীতে সড়কের আইল্যান্ডে পোস্টার হাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি। পোস্টারে যৌন নিপীড়নবিরোধী বার্তা লিখা ছিল।

এর আগে গত ২ এপ্রিল ধর্ষণের প্রতিবাদ করতে রাজধানীর উত্তরায় একাই পথে নেমেছিলেন আফসানা কিশোয়ার লোচন নামে এক নারী।

শ্যামলীতে প্রতিবাদ জানানো কানিজ ফাতেমা পড়াশোনা করছেন সিটি কলেজে। তিনি পোস্টারে লিখেছেন, ‘এই অসুস্থ সমাজটাকে সুস্থ করার দায়িত্ব আমাদের সবার। এগিয়ে আসুন, যেন নিরাপদ থাকে প্রত্যেকটি ঘরের নারী। দিনশেষে যেন কোনো মেয়েকে হতে না হয় ‘ধর্ষিতা’। বন্ধ হোক গণপরিবহনে যৌন হয়রানি, হেল্পলাইন ৯৯৯।

কানিজ ফাতেমা জানান, ‘মানুষের সচেতনতা বাড়াতেই রাস্তায় নেমেছি। আজকেই প্রথম প্রতিবাদ করছি এমন নয়। যখনই সুযোগ হয় তখনই রাস্তায়, বাসে পোস্টার নিয়ে দাঁড়াই। যাতে মানুষ এসব নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেন। আজকে মালিবাগ থেকে সাভার যাচ্ছি, পথে আসাদগেটে দাঁড়িয়েছিলাম। এখন শ্যামলীতে দাঁড়ালাম। বাসের ভেতরেও কিছু সময় দাঁড়িয়েছিলাম। অনেকেই এর প্রশংসা করেছেন। কেউ কেউ আবার বিদ্রুপের চোখে দেখছেন। কেউবা প্রশ্ন করছেন, আমি যৌন নিপীড়নের কী বুঝি? আবার কেউ বলছেন সব পোশাকের দোষ।

উল্লেখ্য, রাজধানী ঢাকায় প্রায়ই ধর্ষণের ঘটনা ঘটছে। গত ২১ এপ্রিল রাজধানীর বাড্ডা এলাকায় তুরাগ পরিবহনে উত্তরা ইউনিভার্সিটির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর