,

তৃতীয় পথ বা মধ্যপন্থা অনুসরণ দেশের জন্য আত্মঘাতী : তথ্যমন্ত্রী

news-image

বাসস : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, এখন মধ্যপন্থার সময় নয়। মধ্যপন্থা পরিহার করে পাকিস্তান পন্থাকে পরাজিত করার চূড়ান্ত লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন।

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের(জাসদ) কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দুই দিনব্যাপী জাসদ জাতীয় কমিটির সভার উদ্বোধনকালে সভাপতির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি পাকিস্তান পন্থার পক্ষে রাজনৈতিক অবস্থান নেওয়ায় পাকিস্তান পন্থা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা বাংলাদেশের জন্য মহাবিপদ হিসেবে বিরাজ করছে। পাকিস্তান পন্থা ও বাংলাদেশ পন্থার রাজনৈতিক বিরোধের অবসান না হলে বাংলাদেশ এগোবে না। ’

‘এবারই, অর্থাৎ ২০১৮ সালের মধ্যেই পাকিস্তান পন্থাকে রাজনীতি ও নির্বাচনের মাঠে চূড়ান্ত পরাজিত করতে হবে’ উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘দেশের এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে এক পাল্লায় মাপা এবং তাঁদের থেকে সমদূরত্বে থাকা, তৃতীয় পথ বা মধ্যপন্থা অনুসরণ দেশের জন্য আত্মঘাতী।’ তিনি বলেন, এই মধ্যপন্থার রাজনৈতিক কৌশল পরিত্যাগ করে সবাইকে পাকিস্তান পন্থাকে পরাজিত করার চূড়ান্ত রাজনৈতিক লড়াইয়ে ঐক্যবদ্ধ হতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে চমৎকার উন্নয়ন হয়েছে, তা এগিয়ে নিতে, রাজনীতিতে আরও গুণগত পরিবর্তন আনতে হবে। শেখ হাসিনার ভাবমূর্তি বিনষ্টকারী দুর্নীতিবাজ-লুটেরা ও ঘরকাটা ইঁদুরদের দমন করে বৈষম্যের অবসান করে রাজনীতি ও অর্থনীতিকে সুশাসনের পথে এগিয়ে নিতে জাসদ ও ১৪ দলের নেতা-কর্মীদের সোচ্চার হওয়ার কোনো বিকল্প নেই।’

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে জাতীয় কমিটির সভায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন, সহসভাপতি মীর হোসাইন আখতার, রেজাউল করিম তানসেন এমপি, সাবেক সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ, আবদুল হাই তালুকদার, হাবিবুর রহমান শওকত প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা