,

লাশবাহী গাড়িতে লাশ হলেন তারা

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে।

তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার ইয়াসিন মোল্লা জানান, ঢাকা থেকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল।

পথে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় ঢাকাগামী মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

শিশু ও দুই নারীসহ আরও তিনজন আহত হন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর