,

বিএনপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে : কাদের

news-image

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট নিয়ে দলটির নেতারা একেক সময় একেক কথা বলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজারে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তাদের সেই অপকৌশল, কূটকৌশল ধরা পড়ে গেছে এখন যতই তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক কোনো লাভ নাই। বিএনপি এরকমই একটা দল, যারা আজকে ধরা পড়ে গেছে। অবধারিতভাবে সত্যের মুখোমুখি তাদের দাঁড়াতে হচ্ছে। সত্যকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই।

কাদের বলেন, সত্য কখনো চাপা দিয়ে রাখা যায় না। ভারত সফরে নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হয়েছে দেশের স্বার্থ নিয়ে, নির্বাচন নিয়ে নয়। এদেশের কোনো কোনো দল বিদেশিদের কাছে ধরনা দেয় আর আওয়ামী লীগ দেশের স্বার্থ নিয়ে কথা বলে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী