,

চাইনিজ তাইপেকে বিধ্বস্ত করলো বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাই প্রতিযোগিতায় সিঙ্গাপুর ও কম্বোডিয়াকে বড় ব্যবধানে হারানোর পর আরেকটি বড় জয় পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার সকালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত নিজেদের চতুর্থ গ্রুপ ম্যাচে লাল-সবুজ জার্সিধারীরা ১২-২ গোলে উড়িয়ে দিয়েছে চাইনিজ তাইপেকে। এ জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠলো সবুজ-মহসিনরা।

টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-৪ ও কম্বোডিয়াকে ২০-০ গোলে হারানোর পর মালয়েশিয়ার কাছে ৭-৪ গোলে হেরেছিল। শুক্রবার সকালে মালয়েশিয়ার কাছে পাকিস্তান ১২-১ গোলে হারায় সেমিফাইনালের সম্ভাবনা টিকে আছে বাংলাদেশের। বিকেল ৫টায় পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচ ড্র করলেই পাকিস্তানকে টপকে ফাইভ-এ সাইড এ প্রতিযোগিতার শেষ চারে উঠবে লাল-সবুজ জার্সিধারীরা।

৪ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে ‌বি’ গ্রুপের শীর্ষে মালয়েশিয়া। পাকিস্তান ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের নিচে। ১১ দলের এই বাছাই পর্ব থেকে সেরা দুই দল পাবে অক্টোবরে আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য যুব অলিম্পিক গেমসের টিকিট। ২০১৪ সালে বাংলাদেশ বাছাই পর্বের ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল। বাংলাদেশ ও পাকিস্তান খেলেছিলে নানজিন যুব অলিম্পিকে। গত আসরের দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও পাকিস্তান এবার নামেছে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর