,

১০৪ দেশকে টি-টোয়েন্টি মর্যাদা দিল আইসিসি!

news-image

স্পোর্টস ডেস্ক : অনেকদিন ধরেই ক্রিকেট খেলটাকে বিশ্বব্যাপী না ছড়িয়ে সংকুচিত করে রাখার জন্য আইসিসির ব্যাপক সমালোচনা হয়ে আসছে। এবার সমালোচকদের মুখ আংশিক বন্ধ করতে বৈপ্লিক পদক্ষেপ নিল ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসর ১০৪টি সদস্য দেশের সবগুলোকেই দেওয়া হয়েছে টি-টোয়েন্টি মর্যাদা!

কলকাতায় অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভা শেষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। সব দেশের নারী-পুরুষ উভয় দলই এই মর্যাদার অধিকারী হচ্ছে। এর ফলে দেশগুলোর যেকোনো দুটি দলের খেলা হওয়া মানেই সেটা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের মর্যাদা পাবে।

বর্তমানে টেস্ট খেলুড়ে ১২ দেশসহ টি-টোয়েন্টি মর্যাদা আছে আর ৬টি দেশের-নেদারল্যান্ডস, নেপাল, স্কটল্যান্ড, হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। তবে নতুনভাবে এই মর্যাদা ছেলেদের আগে কার্যকর হবে মেয়েদের ক্ষেত্রে। চলতি বছরের ১ জুলাই থেকে সব দেশের নারী ক্রিকেট দল পাচ্ছে টি-টোয়েন্টি মর্যাদা। আর আগামী ২০১৯ সালের শুরুতেই পুরুষ দলগুলোর জন্য টি-টোয়েন্টি স্ট্যাটাস কার্যকর করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর