,

বই লিখতে বস্তিতে ঋতুপর্ণা

news-image

বিনোদন ডেস্ক : ‘অন্বেষণ’ ছবিতে একজন লেখিকার ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। সাহিত্যিক প্রফুল্ল রায়ের অন্বেষণ উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন সুজিত মণ্ডল। ছবির জন্য আলাদা করে বস্তি তৈরি করা হয়নি। শ্যামনগর বস্তি, বাগবাজার বস্তিসহ কলকাতার বিভিন্ন বস্তি এলাকাতেই ‘অন্বেষণ’ ছবির শুটিং হচ্ছে।

পরিচালক সুজিত মণ্ডল বলেন, এটি একটি বাঙালি মেয়ে মেয়ের গল্প। তার নাম সুজাতা। সে লন্ডনে থাকে। তার পরিবার আছে। বাবা আছেন। মেয়েটি মূলত গল্প লেখে। সুজাতার চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা। সুজাতা রীতিমতো গবেষণা করে গল্প লেখে। তার বইটি সর্বাধিক বিক্রি হয়। তারপর সে ঠিক করে বস্তির মানুষদের নিয়ে গল্প লিখবে। বাবার কাছে জানতে চায় ভারতে এমন কোনও বস্তি আছে কিনা, যাতে যেখানে গিয়ে সে গবেষণা করতে পারে।

ঋতুপর্ণার বাবার চরিত্রে আছেন দীপঙ্কর দে। আর দীপঙ্কর দের বন্ধুর চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। দীপঙ্কর দে মেয়েকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে কলকাতায় পাঠান গবেষণার জন্য। এদিকে সৌমিত্র চট্টোপাধ্যায় ঋতুপর্ণাকে বলেন, যদি বস্তিবাসীদের নিয়ে লিখতে হয়, সেখানে গিয়েই থাকতে হবে তাকে। তা হলেই গবেষণা সম্পূর্ণ হবে। বস্তিতে থাকার অসুবিধা নিয়ে অনেকে অনেক কথা বলেন ঋতুপর্ণাকে। কিন্তু তাও সে বস্তিতে যায়। দিনের পর দিন বস্তিতে থাকতে থাকতে, তাদের কথা শুনতে শুনতে ঋতুপর্ণাও বস্তিবাসীদের মতো হয়ে যায়। আর সে সেখান থেকে ফিরতে পারে না। এমনকী, বস্তিবাসীদের দুঃখে প্রতিবাদ করতে শুরু করে। এটাই ‘অন্বেষণ’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর