,

বিয়ে নিয়ে যা বললেন নুসরাত ফারিয়া

news-image

বিনোদন ডেস্ক : প্রথমে মডেল, এরপর উপস্থাপিকা তারপর চলচ্চিত্র নায়িকা। হ্যাঁ, বলা হচ্ছে নুসরাত ফারিয়াকে নিয়ে। বর্তমানে দুই বাংলায় জনপ্রিয় এই নায়িকার এবার পরিচয় একজন গায়িকা। আজ ২৬ এপ্রিল মুক্তি পাচ্ছে নুসরাতের ‘পটকা’ শিরোনামের গানটি।

প্রেমের ভাঙন থেকে কী করে মেয়েরা বেরিয়ে আসবে তাই নিয়েই এই মিউজিক ভিডিওটি। এই গান থেকে যা আয় হবে, তা খরচ করা হবে বাচ্চাদের পড়াশোনায়।

গানটির পাশাপাশি ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকার সঙ্গে কথা বলেছেন নুসরাত ফারিয়া। সেখানে নায়িকা জানিয়েছেন, আগে টাকা জমিয়ে গাড়ি কিনব, তারপর বিয়ে করব।

হঠাৎ করে গানের প্রতি এত আগ্রহ? নুসরাত বললেন, ‘‘গান না শিখলেও স্কুলের অনুষ্ঠানে গান, নাচ, বিতর্ক সব কিছুতেই অংশগ্রহণ করতাম। আমার ক্লাসিক্যাল মিউজিক খুব ভাল লাগে। নজরুল সঙ্গীতও আমার খুব পছন্দের। গান আমাকে সব সময়েই অনুপ্রেরণা দিয়েছে। তাই ঠিক করেছিলাম গান নিয়ে বড় আকারে কিছু করব। এত দিনে সেই সুযোগ পেলাম।’’

বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে কি সামনেই বিয়ে করে সংসার পাতার পরিকল্পনা? সঙ্গে সঙ্গে নাকচ করে নুসরাত ফারিয়া বলেন, ‘‘একেবারেই না। বিয়েতে কত খরচ হয়! আমি সব খরচ বাঁচিয়ে দামি গাড়ি কিনব। তারপর (একটু ভেবে) বিয়ে করব। এত কাজের মাঝে প্রেম করার সময় কোথায়, বলুন তো?’’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর