,

খুলনায় জোড়া খুনের মামলায় ৬ জনের যাবজ্জীবন

news-image

খুলনার তেরখাদায় আনছার ফকির ও আজাদ মুন্সি জোড়া হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে খুলনার দ্রুত বিচার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এম এ রব এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন মিজানুর রহমান, রুহুল শেখ, বিপ্লব শেখ, আকিদুল সিকদার, এঞ্জেল শেখ ও আশরাফুল খান। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে ৫ জন আদালতে উপস্থিত ছিলেন।

২০০১ সালের ১৯ এপ্রিল পূর্ব শত্রুতার জের ধরে তেরখাদার মোকামপুর গ্রামে এই দুইজনকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের আত্মীয় সাহেরা বেগম থানায় মামলা করেন। মামলা নং-২৪৫/৪।

আইনজীবীরা জানায়, দীর্ঘ তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে ১৭ বছর এই মামলার রায় দেয়া হয়েছে। আদালত ৩০২/২০১/১১৪ দণ্ডবিধিতে আসামিদের যাবজ্জীবন ও অর্থদণ্ড প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর