,

পূর্ণিমার অতিথি তৌসিফ-সিয়াম

news-image

বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও সিয়াম আহমেদ। শোবিজের এই দুই তারকা বাস্তব জীবনেও ভালো বন্ধু।

তৌসিফ-সিয়ামের এই বন্ধুত্বের বিষয়টি সবারই কম বেশি জানা। এবার দুই বন্ধু হাজির হয়েছিলেন জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রনায়িকা পূর্ণিমা।

শোবিজের জনপ্রিয় তারকাদের নিয়ে সেলিব্রেটি শো’টি এরই মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। অনুষ্ঠানে ‘বন্ধু আমার’ শিরোনামে গানটি গাইতে গাইতে মঞ্চে আসেন তৌসিফ-সিয়াম। এ সময় তাদের দুজনের মাঝে এসে হাজির হন উপস্থাপিকা পূর্ণিমা।

এবারের পর্বে তৌসিফ ও সিয়াম তাদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা’সহ নানা বিষয় নিয়ে আড্ডা দিয়েছেন পূর্ণিমার সঙ্গে।

দুই বন্ধু জানিয়েছেন, এমন প্রাণবন্ত অনুষ্ঠানে অতিথি হতে পেরে তাদের বেশ ভালো লেগেছে। আর সঙ্গে উপস্থাপিকা ছিলেন পূর্ণিমার মতো একজন জনপ্রিয় নায়িকা। আমরা প্রাণ খুলে কথা বলেছি।
‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানটি আরটিভিতে ২৮ এপ্রিল রাত ১০টায় প্রচারিত হবে। এটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর