,

‘ধীরে ধীরে শ্রোতার কান থেকে মনে পৌঁছাতে পারছি’

news-image

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিসের নতুন গান ‘তোমার আকাশ’ এর ইউটিউব ভিউ ১৬ লাখ ছাড়িয়ে গেছে। বর্তমানে গানটির ভিউ ১৬ লাখ ৩০ হাজার ২৮৩। গত ১২ ফেব্রুয়ারি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছিল গানটি।

সুস্মিতা আনিস বলেন, শ্রোতাদের এই ভালোবাসা আমাকে নতুন গান তৈরিতে অনুপ্রেরণা জোগাবে। আমার চেষ্টা ছিল সব শ্রেণীর শ্রোতার মন যেন ছুঁতে পাই গান দিয়ে। ধীরে ধীরে আমি শ্রোতার কান থেকে মনে পৌঁছাতে পারছি। যার প্রমাণ এই ১৬ লাখের বেশি মানুষের রেসপন্স।

সোহেল আরমানের লেখায় গানটি কম্পোজ করেছেন অদিত রহমান। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে নেপালের পর্যটন নগরী পোখারার তুষারশুভ্র পাহাড়ি জনপদ ডামপুসে। মিউজিক ভিডিওতে মডেলিং করেছেন তানজিন তিশা ও নেপালের মডেল নারায়ন ঢাকাল।

সুস্মিতা আনিস নজরুল সংগীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের অনুগত শিষ্যা। তার জন্ম এমন একটি পরিবারে যেখানে সংগীতচর্চা পারিবারিক ঐতিহ্যের অংশ। পড়তে লিখতে শেখার আগেই সেই ছোটবেলা থেকেই সুস্মিতা আনিসের ফুপু ফিরোজা বেগম তাকে গান শেখাতেন। অত্যন্ত যত্নের সঙ্গে ফিরোজা বেগম তাকে নজরুল ও অন্যান্য সংগীতের শ্রুতি ও চলন শিখিয়েছেন।

সুস্মিতা আনিস বাংলাদেশ টেলিভিশনে শিশু শিল্পী হিসেবে গান গেয়েছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুনকুঁড়ি’-তে ১৯৭৬ সালে নজরুল সংগীতে প্রথম পুরস্কার লাভ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে