,

মা-ছেলেকে গলা কেটে হত্যার প্রতিবেদন ৪ জুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইলে মা-ছেলেকে গলা কেটে হত্যার অবিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী ৪ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব নতুন করে এ দিন ধার্য করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন করে এ দিন ধার্য করেন। আদালতে, রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মামমুদুর রহমান এই তথ্য জানান।

মামলার অভিযোগ বলা হয়েছে, গত ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের ৭৯/এ বাড়িতে মা শামসুন্নাহার (৪৫) ও ছেলে শাওনকে (ও লেভেল শিক্ষার্থী) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের স্বামী আবদুল করিম পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী। তিনি আঁদা-রসুন-পেঁয়াজের আমদানিকারক।

ওই ঘটনায় ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদি হয়ে রমনা থানায় একটি মামলা করেন। মামলায় নিহতের স্বামী আব্দুল করিম, তার তৃতীয় স্ত্রী শারমীন মুক্তা, শ্যালক (মুক্তার ভাই) জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর আটক নিহতের স্বামী আব্দুল করিম ও তৃতীয় স্ত্রী শারমীন মুক্তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর