,

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক আন্দোলনের ৬ দিনেও সাড়া মেলেনি কর্তৃপক্ষের

news-image

রুকুনুজ্জামান বাবুল, (পার্বতীপুর) দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক আন্দোলনের ৬ দিনেও কর্তৃপক্ষের সাড়া মেলেনি। ২৫ এপ্রিল বুধবার কর্মসূচীর অংশ হিসাবে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কে লাল পতাকাসহ বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। ইতিমধ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টি,ইউ,সি)এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করেছে।তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ শ্রমিকদের দাবী মেনে না নিলে আগামীতে রাজপথ – রেলপথ অবরোধ সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান টি ইউ সি র দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জামান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ। প্রকল্পের উন্নয়ন কাজের শ্রমিকরা উৎপাদন শ্রমিক হিসাবে নিয়োগদান চেয়ে দীর্ঘদিন থেকে এই আন্দোলন চালিয়ে আসছেন। কর্তৃপক্ষ স্থানীয়দের নিয়োগ না দিয়ে বহিরাগত শ্রমিক নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছন বলে দাবী করেন তারা।

অপরদিকে তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ আন্দোলনরত শ্রমিকরা তাদের অংশ নয় বলে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর