,

‘আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে পারবে না’

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে পারবে না। নিরপেক্ষ ভোট হলে ২০ টি আসনও পাবেনা। যদি ২০১৪ সালের মত নির্বাচন দেয় ৬ মাসও টিকতে পারবেনা। আর ভালভাবে ভোট দিলে আমি সবার আগে গিয়ে সালাম দিবো।’
বুধবার বিকেলে ময়মনসিংহ নগরীর টাউনহল ময়দানে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

কৃষক শ্রমিক জনতা লীগের ময়মনসিংহ জেলার সভাপতি অধ্যক্ষ এম আব্দুর রশিদের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ময়মনসিংহ মহানগর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি একেএম উজ্জ্বল খান প্রমুখ।

কাদের সিদ্দিকী বলেন, এখন দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্রের রাজনীতিও নেই। আমরা দেশে গণতন্ত্র চাই, রাজনীতি চাই। গামছা নিয়ে দেশের জনগণকে আবার মালিক বানাতে চাই।

তিনি বলেন, খালেদা জিয়াকে যেভাবে জেলখানায় নেয়া হয়েছে সেটা অন্যায় কাজ হয়েছে। টাকাই চুরি হয়নাই অথচ সরকার বলছে তছরুপ হইছে। পদ্মা সেতুর সময় বিশ্ব ব্যাংক যেমন বলছিল টাকা চুরি হইছে খালেদা জিয়ার এ মামলাতেই অনেকটা ওই রকমই হইছে।

সমাবেশ শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী দলের নেতা-কর্মীদের নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর