,

সুমি পাচ্ছে কৃত্রিম হাত

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ট্রাকের চাপায় হাত হারানো শিশু সুমি খাতুন পাচ্ছে কৃত্রিম হাত। দুর্ঘটনায় আঘাতের ক্ষত শুকানোর পর তার কৃত্রিম হাত সংযোজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

আজ বুধবার নূরে আলম সিদ্দিকী বলেন, শিশুটির শরীরে কৃত্রিম হাত সংযোজনের জন্য ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে তাঁর কথা হয়েছে। গরিব বাবা-মায়ের পক্ষে চিকিৎসার ব্যয়ভার করা সম্ভব না হওয়ায় শিশু সুমির প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন পুলিশ সুপারসহ অনেকেই।

এদিকে বুধবার হাসপাতালে দেখতে গিয়ে সুমির মায়ের হাতে ১৫ হাজার টাকা তুলে দিয়েছেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞা। একদিন আগে জেলা প্রশাসকের পক্ষ থেকেও ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

নূরে আলম সিদ্দিকী বলেন, সড়ক দুর্ঘটনায় শিশু সুমি হাত হারিয়েছে। গরিব বাবা-মায়ের পক্ষে চিকিৎসার খরচ যোগানো সম্ভব না হলেও শিশুটিকে সুস্থ করে তোলার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। মাস খানেকের মধ্যে শিশুটির কাটা পড়া বাম হাতের আরেক দফা অস্ত্রোপচার করতে হবে। এরপর কৃত্রিম হাত সংযোজনের জন্য তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হবে। এই কৃত্রিম হাত সংযোজনের জন্য প্রায় তিন লাখ টাকা লাগবে। এ জন্য জেলা প্রশাসন এই অর্থ সংকুলান করবে।

গত ২২ এপ্রিল ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় মা মরিয়ম বেগমের হাত ধরে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় বাম হাতের কনুইয়ের ওপর পর্যন্ত ‘সুমির হাত বিচ্ছিন্ন হয়ে যায়’ । বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসা চলছে শিশুটির। সুমির বাবা বগুড়ার শেরপুর উপজেলার ভ্যানচালক দুলাল খা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর