,

রাজধানীতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি : ভোগান্তিতে ঘরমুখো মানুষ (ভিডিও)

news-image

হঠাৎ করেই রাজধানীতে প্রবল ঝড়ো হাওয়া, বজ্রপাত ও সেইসঙ্গে মুষলধারে বৃষ্টি নামে। রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা কমে যায়। নগরীর বিভিন্ন স্থানে লোডশেডিং হয়। মুষলধারে বৃষ্টিপাতের রাস্তাঘাটে থাকা মানুষ চরম বিপাকে পড়ে। কেউ কেউ দৌড়ে নিরাপদে আশ্রয় নেয়। অনেককে বৃষ্টিতে কাকভেজা হয়ে বাড়ি ফিরতে দেখা যায়।

বছরের পর বছর কথা হলেও বাংলাদেশের রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যার কোনো সুরাহা হচ্ছে না৷ একটু ভারী বৃষ্টি হলেই পানির নিচে চলে যায় সব৷

বিশ্লেষকরা বলছেন, ঢাকার পানি সরে যাওয়ার কোনো পথই খোলা নেই৷ তাহলে জলাবদ্ধতা হবে না কেন?

একটি বেসরকারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা অফিস শেষে রাজধানীর মধ্যবাড্ডা থেকে বাসার উদ্দেশে রওয়ানা দিচ্ছিলেন। অফিস থেকে নিচে নেমে গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় প্রবল ঝড়োহাওয়া, বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। নিরুপায় হয়ে দুজনে আবার অফিসে ফেরত এসে ঝড় ও বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকেন। এ দৃশ্যপট আজ (বুধবার) সন্ধ্যা সোয়া ৭টার।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়োহাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর