,

ফাইনালে বাংলাদেশ

news-image
  • সেমিফাইনালে কিরগিজস্তানের বিপক্ষে ৩-২ সেটে জিতেছে বাংলাদেশ
  • শুক্রবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমিনিস্তান
  • টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ

০-১, ১-১, ২-১, ২-২, ৩-২!
ম্যাচের টাইমলাইন দেখেই বোঝা যাচ্ছে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কতটা রোমাঞ্চ ছড়িয়েছিল আজ । যার শেষ হয়েছে বাংলাদেশের জয়ে। দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ৩-২ সেটে জিতে এশিয়ান সিনিয়র মেনজ সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। শুক্রবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমিনিস্তান।

২৫-১৫ পয়েন্টে প্রথম সেট হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে ২৫-২০ পয়েন্টে জিতে সমতায় ফেরে স্বাগতিকেরা। ১-১ সমতায় থাকা অবস্থায় তৃতীয় সেটের মাঝামাঝি পর্যন্ত চরম নাটকীয়তা। কিন্তু শেষ পর্যন্ত ২৫-১৯ পয়েন্টে জিতে ২-১ সেটে এগিয়ে যায় বাংলাদেশ। নাটকের তখনো অনেক বাকি। চতুর্থ সেটে জিতলে বাংলাদেশের ফাইনাল যখন নিশ্চিত, তখনই ২৫-১৩ পয়েন্টের বড় ব্যবধানে জিতে ম্যাচে ফিরে আসে কিরগিজস্তান। ম্যাচ গড়ায় পঞ্চম সেটে।

ভলিবলের নিয়ম অনুযায়ী, পঞ্চম ও শেষ সেটের নিষ্পত্তি হয় ১৫ পয়েন্টে। শেষ সেটে তীব্র লড়াই করে ১৫-১৩ পয়েন্টে জয় তুলে নিয়ে শেষ হাসি বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর