,

এক মণ স্বর্ণ নদীতে ফেলে সটকে পড়ল চোরাচালানীরা

news-image

ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গা সীমান্ত থেকে প্রায় এক মণ ওজনের ৩২০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বুধবার দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্তের মাথাভাঙ্গা নদী থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি সূত্র জানায়, চুয়াডাঙ্গা থেকে ভারতে স্বর্ণের একটি চালান যাবে এমন গোপন তথ্যে বিজিবির একটি দল বুধবার সকাল থেকে নাস্তিপুরসহ আশাপাশে অবস্থান নেয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, দুপুর ৩টার দিকে নাস্তিপুর সীমান্তের ৮০নং মেইন পিলারের কাছে অজ্ঞাত তিনজনকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই তিন চোরাচালানী তিনটি ব্যাগ মাথাভাঙ্গা নদীতে ফেলে সাঁতরে ভারতের অংশে ঢুকে পড়ে। পরে বিজিবি সদস্যরা মাথাভাঙ্গা নদীতে তল্লাশি চালিয়ে চোরাচালানীদের ফেলে যাওয়া তিনটি ব্যাগ উদ্ধার করে।

খবর পেয়ে বিকালে কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আরশাদ হোসেনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

পরে গণমাধ্যম কর্মীসহ স্থানীয়দের সহায়তায় চোরাচালানীদের ফেলে যাওয়া ব্যাগ খুলে ৩২০টি স্বর্ণের বার উদ্ধার হয় যার ওজন ৩৭ কেজি।

কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আরশাদ হোসেন জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা। তবে চোরাচালানীরা ভারতের অংশে ঢুকে পড়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর