,

ইমরান খানের তিন নম্বর রিয়েও ভাঙল

news-image

বুড়ো বয়সে তিন নম্বর শাদী করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেট গ্রেট ও বর্তমানের রাজনীতিবিদ ইমরান খান। তার এই বিয়ে নিয়ে ব্যাপক সমালোচনা এবং হাস্যরসের সৃষ্টি হয়েছিল। গত ফেব্রুয়ারিতে দেশটির এক আধ্যাত্মিক নারী বুশরা মানেকাকে বিয়ে করেছিলেন ইমরান। আলোচিত এই বিয়ে টিকল মাত্র ২ মাস! বিয়ে ভাঙার কারণটাও বড় অদ্ভুত!

পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান বুশরার সঙ্গে বিয়ের আগেই নাকি একটি শর্ত দিয়েছিলেন। শর্তটি হলো, বুশরার পরিবারের কেউই লম্বা সময়ের জন্য ইমরানের বাড়িতে অতিথি হতে পারবেন না। কিন্তু বুশরার ছেলে নাকি অনেক দিন ধরেই বনি গালাতে অবস্থান নিয়েছেন। এতেই ক্ষেপে গেছেন ইমরান! বিবাদ গড়িয়েছে বিচ্ছেদ অবধি!

কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও দেশটির সংবাদ মাধ্যম বলছে, গত একমাস ধরেই আলাদা থাকছেন ইমরান-বুশরা। বুশরা আছেন তার বাবা মার সঙ্গে। অন্যদিকে এই বিয়েতে সম্মতি না দেওয়া পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়কের ভাই-বোনেরা এসে তার বাড়িতে উঠেছেন। বুশরার বিদায়ের পর ইমরানের পোষা কুকুরটিও নাকি ফিরে এসেছে।

খেলোয়াড়ি জীবনে ইমরানের বদনাম ছিল ‘লেডি কিলার’ হিসেবে। অসংখ্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। ১৯৯২ সালে অবসর নেওয়ার ৩ বছর পর ব্রিটিশ ধনকুবের জেমস গোল্ডস্মিথের মেয়ে জেমাইমাকে বিয়ে করেন তিনি। ২০০৪ সালে ডিভোর্স হয় দুজনের। এরপর ২০১৫ সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপিকা রেহাম খানের সঙ্গে বিয়ে হয় তার। ১০ মাস টিকেছিল সেই বিয়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর