,

খালেদা জিয়ার মুক্তিসহ সুস্হতার জন্য  নবীনগরে দোয়া  মাহফিল অনুষ্ঠিত 

news-image
নবীনগর প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নবীনগর উপজেলা কৃষকদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্য নিবার্হী কমিটির সদস্য তকদির হোসেন মোঃ জসীম।
উপজেলা কৃষকদলের সভাপতি হুসেন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক রাজীব আহসান পাপ্পু, জেলা বিএনপির সদস্য নূরুল আমিন নূরু, পৌর কৃষকদলের আহবায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা এডভোকেট জিয়াউল হক জালাল, ইয়াকুব আলী, পৌর কৃষকদলের যুগ্ম-আহবয়ক আবুল বাসার, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক বদিউল আলম অসরু প্রমুখ। আলোচন সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তরা, অবিলম্বে বেগম খালেদা জিয়া মুক্তির দাবি এবং রোগী মুক্তির কামনা করেছেন। এ ছাড়া খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়ার জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর