,

পেছালো পদ্মাসেতুর রেলসংযোগ, ব্যয়ও বাড়ছে ৪২৬৯ কোটি

news-image

নিউজ ডেস্ক : ‘পদ্মাসেতু রেলসংযোগ’ প্রকল্পের মূল কাজ এখনও শুরু হয়নি। শুধু ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কাজ চলমান আছে। এর ফলে বাড়ছে সময় আর ব্যয়। আর সে ব্যয় ৪ হাজার কোটি টাকার বেশি।

রাজধানী থেকে পদ্মাসেতু হয়ে ১৬৯ কিলোমিটার নতুন রেলপথটি যশোরে গিয়ে মিলিত হবে। এটা নির্মাণে আরও ৪ হাজার ২৬৯ কোটি ২৭ লাখ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব করেছে রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে পরিকল্পনা কমিশনে প্রকল্পের সময় আরও দুই বছর বাড়াচ্ছে।

রেলপথ মন্ত্রণালয়ের এমন প্রস্তাব নিয়ে যাচাই-বাছাই শুরু করেছে পরিকল্পনা কমিশন। সবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

প্রকল্পটি দেখভাল করছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের (রেল পরিবহন উইং) সিনিয়র সহকারী প্রধান জয়নাল মোল্লা।

প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, রেলমন্ত্রণালয়ের প্রস্তাব আমাদের হাতে এসেছে। প্রকল্পে সময় ও ব্যয়বৃদ্ধির প্রস্তাব করেছে রেলপথ মন্ত্রণালয়। বিষয়টি যাচাই-বাছাই করে দেখতে বুধবার (২৫ এপ্রিল) পিইসি (প্রকল্প মূল্যায়ন কমিটি) বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরেই চূড়ান্ত অনুমোদনের জন্য প্রকল্পটি একনেক সভায় উপস্থাপন করা হবে।

২০১৬ সালের মঙ্গলবার (৩ মে) পদ্মাসেতু হয়ে দেশের দক্ষিণ-পশ্চিম অংশে নতুন রেলওয়ে সংযোগ স্থাপনের লক্ষ্যে ৩৪ হাজার ৯৮৮ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয় একনেক সভায়। তবে এখন ফলে প্রকল্পের ব্যয় আরো ৪ হাজার ২৬৯ কোটি ২৭ লাখ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর মানে কয়েক দফায় বেড়ে প্রকল্পের মোট ব্যয় গিয়ে দাঁড়াবে ৩৯ হাজার ৯৮৮ কোটি ৮৬ লাখ টাকায়।

জানুয়ারি ২০১৬ থেকে জুন ২০২২ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল। কিন্তু এখন সময় আরো দুই বছর বেড়ে ২০২৪ সালের জুন পর্যন্ত গড়াবে।

এ জাতীয় আরও খবর

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা