,

নাইজেরিয়ায় চার্চে হামলায় দুই ধর্মযাজকসহ নিহত ১৯

news-image

নাইজেরিয়ায় একটি চার্চে বন্দুকধারীর হামলায় দুই ধর্মযাজকসহ ১৯ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নাইজেরিয়ার বেনু প্রদেশের মিডল বেল্টের এমবালোম গ্রামে সেন্ট ইগনাটিয়াস চার্চে স্থানীয় সময় মঙ্গলবার সকালে প্রার্থনারতদের ওপর এই হামলা চালানো হয়। খবর: সিএনএন
প্রদেশটির পুলিশের মুখপাত্র টারভার আকাছে বলেছেন, ওই হামলাকারীরা যাযাবর ফুলানি রাখাল গোষ্ঠীর লোকদের ছদ্মবেশে এই হামলা চালায়। এসময় তারা প্রায় ৫০টি ঘরও পুড়িয়ে দেয়।

তিনি বলেন, আমরা খুব শিগগিরই তাদের ধরতে পারবো বলে আশা করছি। আকাছে বলেন, মঙ্গলবারের ওই হামলার কয়েকদিন আগে বন্দুকধারীরা মিডল বেল্ট এলাকার ১০ জন বাসিন্দাকে হত্যা করেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ২০১৩ সাল থেকে ফুলানি মুসলিম সম্প্রদায় ও সংখ্যাগরিষ্ঠ কৃষক শ্রেণির খ্রিস্টানদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। তারা জানাচ্ছে, এর আগে ভয়াবহ হামলা চালিয়ে কৃষকদের ওই এলাকা ছাড়া করে ফুলানিরা।
পশ্চিম আফ্রিকার দেশটিতে চলতি বছরের জানুয়ারিতে রাখাল গোষ্ঠী ও কৃষক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭২ জন নিহত হয়। এদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এই হামলার নিন্দা জানিয়ে এটিকে জঘন্য ও শয়তানোচিত হিসেবে উল্লেখ করেছেন।

অন্যদিকে সাম্প্রতিক সময়ে বেনু প্রদেশে হত্যাকা-ের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বেনু ভ্যালি প্রফেশনাল নেটওয়ার্ক নামের একটি গ্রুপ। তারা ‘নিরস্ত্র অসহায় মানুষজনকে অহেতুক হত্যা করা বন্ধের’ আহবান জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর