,

নাবালিকা ধর্ষণ: স্বঘোষিত ধর্মগুরু আসারামের যাবজ্জীবন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নাবালিকা ধর্ষণের অভিযোগে স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এর আগে, ৭৭ বছর বয়সী আসারাম বাপু ও তার চার সঙ্গী নাবালিকা ধষর্ণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন। আজ বুধবার যোধপুরের বিশেষ আদালত আসারাম সহ পাঁচ অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করেছে।

আসারাম পাঁচ বছর আগে ২০১৩ সালে এক কিশোরীকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ উঠে। ২০১৩ সালের ১ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০১৩ সালের ২ সেপ্টেম্বর থেকে ‘জুডিশিয়াল কাস্টডিতে’ রয়েছেন।

নাবালিকা ধর্ষণ সহ আরো অনেক অভিযোগ ছিল এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে। পুলিশের অভিযোগপত্রে ধর্ষণের স্পষ্ট উল্লেখ ছিল। যদিও সাক্ষীদের হত্যা করে মামলা প্রভাবিত করার চেষ্টা হয়েছে বারবার। নয়জন সাক্ষীর ওপর বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটেছে। এদের মধ্যে তিনজন প্রাণ হারিয়েছেন। আসারামের ব্যক্তিগত চিকিৎসক অম্রুত প্রজাপত, রাঁধুনি অখিল গুপ্তা ও অপর এক সাক্ষী ক্রিপাল সিংকে গুলি করে হত্যা করা হয়।

কিন্তু শেষমেশ রেহাই পেলেন না ধর্মগুরু ও তার সঙ্গীরা। পাঁচজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে।

ভারতজুড়ে প্রায় চারশ’রও বেশি আশ্রম আছে এই স্বঘোষিত ধর্মগুরুর। ভক্তসংখ্যাও অনেক। হাই প্রোফাইল এই মামলা ঘিরে তাই প্রায় দুর্গের চেহারা নিয়েছিল যোধপুর। কেন্দ্রের নির্দেশে সর্বত্র নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যে কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত আসারাম, তিনি থাকেন উত্তরপ্রদেশে।

আদালতের রায়ের পর খুশি নির্যাতিতার বাবা বলেন, এতদিনে আমরা সুবিচার পেলাম। এই লড়াইয়ে যারা পাশে ছিলেন তাদেরকে ধন্যবাদ। দোষীদের কঠোর শাস্তি হোক।

এ জাতীয় আরও খবর

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা